রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
প্রয়াত সাহেব মিয়ার পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাড়ালেন মেয়র এড শিব শংকর দাস। কালের খবর

প্রয়াত সাহেব মিয়ার পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে দাড়ালেন মেয়র এড শিব শংকর দাস। কালের খবর

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভায় চাকরিরত অবস্থায় মোঃ সাহেব মিয়া গত ০৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
নবীনগর পৌরসভার একজন চুক্তিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন তিনি।

প্রয়াত সাহেব মিয়ার অসহায় পরিবারটির পাশে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন নবীনগর পৌরসভার মানবিক মেয়র এড শিব শংকর দাস।

আজ সোমবার বিকেলে তিনি সাহেব মিয়ার পরিবারের হাতে নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন এবং পরিবারটির খোজ খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর যদুনাথ ঋষি, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জসীম উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব, পৌরসভার কন্জারভেন্সী ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান সহ উক্ত এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

এসময় মেয়র এড শিব শংকর দাস বলেন, সাহেব মিয়া নবীনগর পৌরসভার চুক্তিভিত্তিক কর্মচারি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পরেছে। এই অসহায় পরিবারটির হাতে সামান্য অর্থিক সাহায্য করা হয়েছে মাত্র। মহান সৃষ্টিকর্তার নিকট সাহেব মিয়ার আত্মার শান্তি কামনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com