শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
রাজশাহীতে সাংবাদিক সমাবেশ : অবিলম্বে গাজীসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দাবি। কালের খবর

রাজশাহীতে সাংবাদিক সমাবেশ : অবিলম্বে গাজীসহ কারাবন্দী সাংবাদিকদের মুক্তি দাবি। কালের খবর

রাজশাহী ব্যুরো, কালের খবর :

রাজশাহীতে আয়োজিত সাংবাদিক সমাবেশ ও মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন- বিএফইউজের সাবেক সভাপতি কারাবন্দী রুহুল আমিন গাজী, দৈনিক খোলা কাগজ ও দৈনিক বার্তার স্টাফ রিপোর্টার মাসুদ রানা রাব্বানীসহ কারাবন্দী সকল সাংবাদিককে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

তারা সাংবাদিকদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান।

সোমবার দুপুরে নগরীর সোনাদিঘী মোড়ে সড়কে রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর প্রেসক্লাব ও রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো। সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল, রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন, রাজশাহী মহানগর প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

এতে অন্যদের মধ্যে রাজশাহী মহানগর প্রেসক্লাবের সহসভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু হেনা মোস্তফা জামানসহ মহানগর প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির অন্য নেতা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com