শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর
বিরামপুরে মহা সড়ক ঢাকা মোড়ে পাথরবাহী ট্রাকের চাঁপায় ডিভাইডার ভেংঙ্গে যাতায়াতের দূর্ভোগ। কালের খবর

বিরামপুরে মহা সড়ক ঢাকা মোড়ে পাথরবাহী ট্রাকের চাঁপায় ডিভাইডার ভেংঙ্গে যাতায়াতের দূর্ভোগ। কালের খবর

শফিকুল ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, কালের খবর : দিনাজপুর বিরামপুর মহাসড়কের ঢাকা মোড়ে স্থাপিত ডিভাইডার টি পাথর বোঝায় ট্রাকের চাঁপায় ভেঙে তছনছ হয়ে জনসাধারণের যাতায়াতের দূর্ভোগের সৃষ্টি হয়েছে বলে জানা যায়। জানা অদ্য মঙ্গলবার ভোরের সময় ঢাকা গামী একটি ট্রাক বোঝাই পাথর নিয়ন্ত্রণ হারিয়ে বিরামপুর ঢাকা মোড়ে নতুন ভাবে তৈরী ডিভাইডারের উপর উঠিয়ে দিলে ডিভাইডারটি ভেঙে যায়। তবে কোন মানুষের ক্ষতি হয়নি। এ বিষয়ে সড়কের আশপাশের লোকজনের নিকট জানতে চাইলে তারা বলেন,আজ ভোর সময়ে উক্ত ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে দ্রত বেগে ধেয়ে আসছিল। এমন সময় বিশেষ করে ভোরের সময় ঢাকা গামী থেকে ছেড়ে আসা গাড়ির ড্রাইভার গনের ঘুম এসে থাকে,হয়তো উক্ত ট্রাকটির ড্রাইভারের এমন অবস্থায় হয়েছিল বলে তারা মন্তব্য করেন। তারা আরও বলেন যদি যদি কোন মানুষের উপর পড়ত তবে তাকে আর পাওয়া যেত না। এই জন্য যানবাহন গাড়ির ড্রাইভার গনের বিশেষ ট্রেনিং দিয়ে গাড়ি দেওয়া উচিৎ ছিল। যদি এমন ভাবে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভার গনের হাতে গাড়ি তুলে দেওয়া হত তবে এমন ঘটনা ঘটতে পারত না। মহাসড়কের উন্নয়ন মূলক কাজ শেষ হতে না হতেই এমন অবস্থা হয়েছে। এমন ধরনের ক্ষতি পূরণ কে দেবে বলে তারা মন্তব্য করেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী অফিসে মুঠোফোনে যোগাযোগ করা হলে তারা ফোন গ্রহণ না করে কেটে দেয় বলে জানা যায়। অথছ বিরামপুরের একমাত্র রোড ডিভাইডারের উপর একটি পাথরবাহি ট্রাক উঠে ডিভাইডারটি ভেঙ্গে ফেলেছে। কিছুদিন আগে নির্মান করা নতুন ডিভাইডারের এ ক্ষতির দায় নিবে কে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com