বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নবীনগরের সলিমগঞ্জে ভূয়া ডাক্তার আটক

নবীনগরের সলিমগঞ্জে ভূয়া ডাক্তার আটক

কালের খবর : ব্রাহ্মনবাড়িযার নবীনগর উপজেলার সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল থেকে রোগী দেখার সময় নির্বাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে পুলিশ অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান (৩৫)কে আটক করে ১৮ মাসের কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৯ফেব্রুয়ারী) দুপরে তাকে আটক করা হয়।
সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়,ভুয়া ডাক্তার গত তিন সাপ্তাহ দরে অলিউর রহমান জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ ডা. পরিচয়ে রোগী দেখে আসছিল। তার আসল নাম রাকিবুল ইসলাম। কুমিল্লার হোমনা উপজেলার নিলুখী গ্রামের তার বাড়ি।

অলিউর রহমান জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়,সঠিক নাম রাকিবুল ইসলামও তার ভুয়া নাম মোস্তাফিজুর রহমান বলে অলিউর রহমান জেনারেল হাসপাতালে প্রতি সাপ্তাহ একদিন রোগী দেখবে বলে ২০ দিন আগে চাকরি নেন । কিন্তু হাসপাতাল কৃর্তৃপক্ষকে কোন সনদপত্র তখন দেননি। আগামী সাপ্তাহ সনদপত্র দিবেন বলে সময় নেন। কিন্তু ১ সাপ্তাহ পরেও ওই ডাক্তার সনদপত্র দিতে পারেননি। আজ শুক্রবার হাসপাতাল মালিক বিষয়টি সলিমগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই গোলাম সারোয়ার কে অবগত করলে তারা এসে তাকে আটক করেন। এবং নির্বাহী ম্যাজিষ্টেট জেপি দেওয়ান ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত গঠন করে ভূয়া ডাক্তারকে ১৮ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ০২মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উল্লেক্ষ্য গত ২০১৭ইং জুলাই মাসে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কে আইকন ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখার সময় নিবাহী ম্যাজিস্ট্র্যাট জেপি দেওয়ানের নেতৃত্বে র‌্যাবের অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভূয়া ডাক্তার মোস্তাফিজুর রহমান (৩৫)কে আটক করে ১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছিলেন।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com