বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
মাঠ কাঁপানো ক্রিকেটার আজ পঙ্গু

মাঠ কাঁপানো ক্রিকেটার আজ পঙ্গু

কালের খবর ডেস্ক : এক সময় যার ব্যাটিংয়ে মাঠ কেঁপে উঠতো। বোলারদের সাক্ষাৎ আতঙ্ক ছিলেন যিনি। বর্তমানে সেই দাপট থেকে বহু দূর গ্রহের বাসিন্দা শ্রীলঙ্কান কিংবদন্তি সানাৎ জয়সুরিয়া।
ক্রিজে অবিশ্বাস্য ক্ষিপ্রতা ও ফুটওয়ার্কের জন্য বিশ্বক্রিকেটে উঠতি প্রতিভাদের কাছে সাক্ষাৎ আদর্শ ছিলেন তিনি। তিনি এখন হাঁটতেও পারেন না। অদূর ভবিষ্যতে হাঁটতে পারবেন, সেই সম্ভবনাও কম।

তথ্যসূত্রের খবর, সম্প্রতি মেলবোর্নের অ্যাভেনিউ হাসপাতালে জটিল সার্জারি হয় লঙ্কান মহাতারকার। বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন। সেই জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচারও করেছেন তিনি। তবে অস্ত্রোপচার করার পরেও সম্ভবত হাঁটতে পারবেন না জয়সূর্য। তারপরে তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছেন।

হাঁটুতে সফল অপারেশন হলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি জয়সুরিয়া। এরপরেই শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান পুরোপুরি ফিট হয়ে ওঠার জন্য ভারতের মুখাপেক্ষী হলেন। ভারতীয় জাতীয় দলের সাবেক অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সংবাদমাধ্যমেই জয়সুরিয়ার দুরবস্থার কথা জানতে পারেন।

আজহারউদ্দিন বন্ধু জয়সুরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আয়ুর্বেদ চিকিৎসা করার পরামর্শ দেন। আজহারই কিংবদন্তি ব্যাটসম্যানকে বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক প্রকাশ ইন্ডিয়ান টাটার বিষয়ে বলেন।

বহু তারকা এই চিকিৎসক প্রকাশ টাটার শরণাপন্ন হয়েছে অতীতে। এই তালিকায় রয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তীর মতো সুপারস্টার তারকারাও।

ইতিমধ্যেই তারকার চিকিৎসার উদ্দেশে শ্রীলঙ্কা রওনা দিয়েছেন নামি এই আয়ুর্বেদ চিকিৎসক।
সম্ভবত, ১০ ফেব্রুয়ারি থেকে তার চিকিৎসা শুরু হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com