বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
সখীপুরে মুক্তিযোদ্ধার তিনমাসের ভাতা মেলেনি। কালের খবর

সখীপুরে মুক্তিযোদ্ধার তিনমাসের ভাতা মেলেনি। কালের খবর

আহমেদ সাজু (সখীপুর)টাঙ্গাইল, কালের খবর :  টাঙ্গাইলের সখীপুরে তিন মাস ধরে স্বামীর মুক্তিযোদ্ধার ভাতা পাচ্ছেন না মোছা. কুলছুন নেছা নামের এক অসহায় বিধবা স্ত্রী। বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় সোনালী ব্যাংকে এসে টাকা না পেয়ে ফেরত যাওয়ার সময় কান্না জড়িত কণ্ঠে জানায়। এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা।

জানা যায়, উপজেলার গজারিয়া কীর্ত্তন খোলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত জয়নাল আবেদীনের স্ত্রী গত মে, জুন ও জুলাই মাসের মুক্তিযোদ্ধা ভাতা পায়নি। প্রত্যেক মাসে ব্যাংকে এসে টাকা না পেয়ে বাড়ি ফিরে যান। ছেলের অভাব অনটনের সংসারে খুব অসহায় হয়ে দিন যাপন করছেন।
মোছা. কুলছুন নেছা বলেন, তিন মাস ধরে স্বামীর কোন ভাতা পাই না। ছেলের অভাব অনটনের সংসার। একটা ঈদ গেলো নিজেও কিছু কিনি নাই ছেলে- মেয়ে এবং নাতি-নাতনীদেরও কিছু কিনে দিতে পারি নাই। ব্যাংকে আসলে বলে টাকা আসে নাই। কি কারনে আসেনা তাও জানি না।

সখীপুর বাজার সোনালী ব্যাংক শাখা সূত্রে জানা যায়, কুলছুন নেছার ব্যাংক হিসাবে জুন মাসের ভাতা ১২ হাজার টাকা মে মাসে জমা হয়েছে। তারপর আর কোন টাকা জমা হয়নি।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মুনসুর আহমেদ বলেন, ভাতা ব্যবস্থাপনার (এম.আই.এস) এ কোন প্রকার ভুল না থাকা স্বত্তেও তিন মাস ধরে এক মুক্তিযোদ্ধার ভাতা আসছে না। এ বিষয়টি মন্ত্রনালয়ে জানানো হয়েছে, খুব দ্রুতই সমাধান হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com