শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক। কালের খবর

সাংবাদিক আব্দুর রহিমের মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজে’র শোক। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

 জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সিনিয়র সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়ার রিপোর্টার আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। আজ শুক্রবার (৬ আগস্ট) ডিইউজের দফতর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক শোক বার্তায় নেতৃবৃন্দ এ শোক জানান।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, আব্দুর রহিম একজন নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন একজন ভাল মনের মানুষ। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আমরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর বেদনা জানাচ্ছি।

উল্লেখ্য, আব্দুর রহিম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার (৬ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ইলাইহি রাজিঊন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টায় খিলগাঁও তিলপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com