বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সারাদেশের সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়েছেন আবদুর রহমান বদি

সারাদেশের সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়েছেন আবদুর রহমান বদি

কালের খবর : উখিয়া-টেকনাফ আসনের সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি সারাদেশের সাংবাদিকদের চ্যালেঞ্জ জানিয়েছেন। কোনো সাংবাদিক ইয়াবা ব্যবসার সাথে তার সম্পৃক্ততা প্রমাণ করতে পারলে আগামী নির্বাচনে মনোনয়ন চাইবেন না বলে আজ জাতীয় সংসদে ঘোষণা দেন তিনি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব বক্তৃতায় তিনি এই চ্যালেঞ্জ জানান।
কোনো ইয়াবা ব্যবসায়ীর সাথে মোবাইলে কথা বলেছেন, এক কাপ চা খেয়েছেন কিংবা টাকা নিয়েছেন- তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ জানিয়ে এমপি বদি দেশের সব সাংবাদিককে তার নির্বাচনী এলাকা উখিয়া-টেকনাফে আমন্ত্রণ জানান।
তিনি বলেন, যদি দেশের কোনো মিডিয়া বা সাংবাদিক ইয়াবা ব্যবসা বা ব্যবসায়ীদের সাথে আমার সংশ্লিষ্টতা দেখাতে পারলে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন চাইবো না।
আবদুর রহমান বদি বলেন, তার জনপ্রিয়তাই কাল হয়েছে। দুটো সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। ভোটের আগে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়। এ ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু মিডিয়া তাকে ইয়াবার গডফাদার বানাচ্ছে। তিনি তার বিরুদ্ধে এই অব্যাহত মিথ্যাচার বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com