বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ইসলামী বক্তা আবু ত্ব-হার সন্ধানের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন স্ত্রী। কালের খবর

ইসলামী বক্তা আবু ত্ব-হার সন্ধানের জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চাইলেন স্ত্রী। কালের খবর

কালের খবর ডেস্ক :

ইসলামী বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানসহ দুই সঙ্গী ও গাড়িচালকের সন্ধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন তার স্ত্রী সাবিকুন্নাহার। গতকাল চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেয়া হয়েছে বলে জানান তিনি।
চিঠিতে ত্ব-হার স্ত্রী বলেন, গত ৮ই জুন রাতে রংপুর থেকে ঢাকা আসার পথে আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালক নিখোঁজ হন। তাদের ব্যবহৃত গাড়ি কোথাও পাওয়া যাচ্ছে না। গত চার দিন ধরে খোঁজাখুঁজি করেও কোথাও পাওয়া যায়নি। দারুস সালাম ও পল্লবী থানায় গিয়ে কোনো আইনি সাহায্য পাইনি।’
প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে চিঠিতে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি।
আপনি এদেশের প্রধানমন্ত্রী, একজন মমতাময়ী মা এবং আমাদের মতো সাধারণ মানুষের কারও মা, কারো বোন, কারো অভিভাবক। আপনাকে আমার মা অভিভাবক মেনে আপনার কাছে দুই হাত জোর করে আমার স্বামী নিখোঁজ আবু ত্বহা মোহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক।
আমার স্বামী আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুইজন সঙ্গী এবং গাড়িচালকের জীবন রক্ষার্থে আপনার হস্তক্ষেপ ও দয়া ভিক্ষা চাচ্ছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com