শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
ডেমরায় বিএনপির দুই নেতা গ্রেফতার

ডেমরায় বিএনপির দুই নেতা গ্রেফতার

কালের খবর : রাজধানীর ডেমরায় বিএনপির সক্রিয় দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা ১১ টায় তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডেমরার বাশেরপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল -ডেমরার বাশেরপুল নূর মসজিদ সংলগ্ন ইঞ্জিনিয়ার সাইদুর রহমানের ছেলে মো. মোশারফ হোসেন সাজু (৩০) ও ডেমরার শাহজালাল রোডের মৃত ইব্রাহীমের ছেলে মো. জাকির হোসেন বাবুল (৫০)।

ডেমরা থানা পুলিশ যুগান্তরকে জানায়, রাষ্ট্র ও সরকারী প্রতিষ্ঠানের সম্পত্তি ক্ষতি, অন্তর্ঘাতী কাজ করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করার অপরাধে সাজু ও বাবুলকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রচার ও নির্দেশনা মোতাবেক রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ধ্বংসাত্বক কার্যকলাপ করার পরিকল্পনায় লিপ্ত ছিল। ওই ঘটনায় গত বছরের ২২ আগষ্ট ডেমরা থানায় দায়ের করা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ঘ ধারায় মামলায় মো. ইয়াছিন (২১) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। একই অপরাধে জড়িত থাকার অপরাধে সাজু ও বাবুলকেও গ্রেফতার করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com