বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিক নিপিড়নকারী ৩২ধারা বাতিলের দাবী বিএমএসএফ’র দেশব্যাপী কর্মসূচী

সাংবাদিক নিপিড়নকারী ৩২ধারা বাতিলের দাবী বিএমএসএফ’র দেশব্যাপী কর্মসূচী

কালের খবর : সাংবাদিক নিপীড়নকারী ৩২ ধারা বাতিলের দাবীতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্র ঘোষিত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী মানববন্ধন, সমাবেশ ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান কর্মসূচী সফলের আহবান জানিয়েছে ঢাকা জেলা কমিটি।
মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ১২টায় বিএমএসএফ’র গুলশানস্থ ঢাকা জেলা কমিটির কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বিএমএসএফ’র ঢাকা জেলা কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ।
সভায় কর্মসূচী সফল করতে বক্তব্য রাখেন ঢাকা জেলা কমিটির যুগ্ম-আহবায়ক নাজমা সুলতানা নীলা, যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন জুয়েলসহ মিরপুর, ভাটারা, উত্তরা ও সাভার উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
আগামী ১১ ফেব্রুয়ারি সকাল ১০টায় সাংবাদিক নিপিড়নকারী ৩২ ধারা বাতিলের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ শেষে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। কর্মসূচী সফল করতে সাংবাদিকদের সকল সংগঠনকে দলমত নির্বিশেষে অংশগ্রহনের আমন্ত্রন জানানো হয়।
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কমিটির উপদেষ্টা কলিম এম জায়েদী, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামসুল আলম নিক্সন, প্রচার সম্পাদক এস এম জীবন, কেন্দ্রীয় সদস্য কামাল হোসেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com