বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো অস্ত্রপচার কার্যক্রম। কালের খবর

শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হলো অস্ত্রপচার কার্যক্রম। কালের খবর

নয়ন ইসলাম, শাহজাদপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি, কালের খবর : শাহজাদপুরে সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম চালুর মাধ্যমে স্বাস্থ্য সেবায় নতুন দ্বার উন্মোচিত হলো এ অঞ্চলের মানুষের জন্য। এ সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষ বিনামূল্যে পাবেন উন্নত স্বাস্থ্য সেবা। এর ফলে সাধারণ মানুষ এখন সরকারি ভাবে সেবা নিতে আগ্রহী হয়ে উঠবেন বলে আশাবাদী কর্তপক্ষ। নির্ভরযোগ্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতেই দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রম ( সিজারিয়ান সহ ) উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন। শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান প্রমুখ।
উদ্বোধনি বক্তব্যে স্থানীয় এমপি মোঃ হাসিবুর রহমান স্বপন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রপচার কার্যক্রমের মাধ্যমে শাহজাদপুরে স্বাস্থ্য সেবার নতুন দ্বার উন্মোচন হলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর এই কার্যক্রম চালু হওয়া সত্যি শাহজাদপুরবাসীর জন্য অত্যান্ত আনন্দের খবর। সাধারণ রোগীরা যেন স্থানীয় দালাল চক্রের খপ্পরে পরে বিভ্রান্ত না হন সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com