বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
দুই আসনের উপ-নির্বাচন ১৩ মার্চ

দুই আসনের উপ-নির্বাচন ১৩ মার্চ

কালের খবর : আগামী ১৩ মার্চ নির্বাচন কমিশন (ইসি) ব্রাহ্মণবাড়িয়া-১ এবং গাইবান্ধা-১ সংসদীয় আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে । ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। যাচাই-বাছাই হবে ১৬ ফেব্রুয়ারি। আর ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে।

রোববার ইসির ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই সময়সূচী জানানো হয়।

দুই আসনের উপনির্বাচন ১৩ মার্চ করার সিদ্ধান্তের কথা প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা গত ৯ জানুয়ারিই জানিয়েছিলেন। এবার পূর্ণাঙ্গ তফসিল দিলো ইসি।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মুহাম্মদ ছায়েদুল হক এবং সংসদ সদস্য গোলাম মোস্তফার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) ও গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জের) আসন দুটি শূন্য হলে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা তৈরি হয়। ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া ছায়েদুল হক গত ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত গোলাম মোস্তফা ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ ডিসেম্বর মারা যান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com