বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রয়াত নেতাকর্মীদের স্বরণ করছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। কালের খবর

প্রয়াত নেতাকর্মীদের স্বরণ করছে যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগ। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  : সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা হাজী মো: শহীদ উল্লাহ এবং ৬৪নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব খন্দকার আজিজুর রহমানসহ সকল নেতাকর্মীদের স্বরন করেছে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে যাত্রাবাড়ি থানাধীন মালঞ্চ কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক দোয়া ও শোকসভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু। সভায় সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক হারুনর রশীদ মুন্না। শোক সভায় বক্তব্যে রাখেন ঢাকা-৫ আসনের মুখপাত্র ও ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আবুল কালাম অনু, ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন গেসু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীম আহমেদ প্রমূখ।

এ সময় যাত্রাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলতেন আমার দলের শক্তি তৃণমূলের কর্মীরা। তাদের প্রতি খেয়াল রাখতে হবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী যখন কারাগারে বন্দি, তখন রাজপথে নেমেছিল তৃণমূলের কর্মীরা। আজকে যাদের আমরা স্মরণ করছি তারা তৃণমূলের নেতা-কর্মী। তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com