বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল। কালের খবর

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ১৫ দফা দাবিতে নৌযান শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল। কালের খবর

 শেখ মো:সোহল রানা লৌহজং উপজেলা জেলা প্রতিনিধি, কালের খবর : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে জেলা নৌযান শ্রমিক লীগ ১৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল ১১টার সময় লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মুন্সীগঞ্জ জেলা নৌযান শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম খানের নেতৃত্বে জেলার সকল পণ্যবাহী নৌযানের কর্মবিরতি পালনসহ বিক্ষোভ ও মিছিল করেন। এ সময় নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের আহবানে খাদ্য ভাতাসহ ১৫ দফা দাবিতে লাগাতার কর্মবিরতি পালন করেন নৌযান শ্রমিক লীগের কর্মীরা। জেলা নৌযান শ্রমিক লীগের সভাপতি আবুল হাশেম খান জানান, শ্রমিকদের দাবি-দাওয়া আদায় না হওয়া পর্যন্ত পণ্যবাহী নৌযানের ধর্মঘট চলবে।এছাড়া দুর্গাপূজার পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত যাত্রীবাহী নৌযানও ধর্মঘটের আওতায় আনা হবে। তিনি আরও জানান বাল্কহেডসহ সব নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ এবং বেতন-ভাতার সুযোগ-সুবিধাসহ ১৫ দফা দাবি আদায়ে সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি তথা ধর্ঘঘটের দিয়েছে আটটি সংগঠনের সমন্বয়ে গঠিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। অন্যদিকে, নৌযান শ্রমিকদের নিয়োগপত্র, মাসিক খাদ্য ভাতা প্রদানসহ ১৫ দফা দাবি পূরণে সোমবার সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটের ডাক দিয়েছে ছয়টি সংগঠনের সমন্বয়ে গঠিত নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য’ পরিষদ। এ সময় বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি জুয়েল শিকদার বাবু, জেলা সম্পাদক জহির ফকির, সাংগঠনিক সম্পাদক শিপন বেপারী, সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ খালাসী প্রমুখ। এ সময় মিছিলকারীরা শিমুলিয়া ঘাটের সিবোট ঘাট ও লঞ্চঘাটে স্লোগানসহ বিক্ষোভ করেছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com