বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
ম্যাজিকাল হেয়ার সিরাম

ম্যাজিকাল হেয়ার সিরাম

কালের খবর : চুল নিষ্প্রাণ দেখানোটা অনেকেরই সমস্যা। অনেক সময়েই দেখা যায় যে চুল সঠিক নিয়মে শ্যাম্পু করে তারপর কন্ডিশনার দিয়ে ধোয়ার পর ও চুল শুকানোর পর কেমন যেন রুক্ষ, শুষ্ক, মলিন, নিষ্প্রাণ লাগে। সামনেই আসছে পহেলা ফাল্গুন আর ভ্যালেনটাইনস ডে। বিশেষ দিনের এই সুন্দর পোশাক, অ্যাক্সেসরিজ আর সাজগোজের মাঝে মলিন, নিষ্প্রাণ, ফ্রিজি চুল কি মানায়? মোটেই না। তাহলে চলুন দেখে নেয়া যাক, কীভাবে ঘরে বসে খুব সহজলভ্য কিছু উপাদান দিয়ে অ্যান্টি ফ্রিজ সুপার শাইনিং হেয়ার সিরাম তৈরি করে নেয়া যায়।
সিরাম বানাতে যা যা লাগবে
(১) ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল
(২) ১ টেবিল চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল
(৩) ২০০ মি.লি. গোলাপজল
(৪) ১টি ভিটামিন ই ক্যাপসুল
(৫) একটি পরিষ্কার খালি স্প্রে বোতল
যেভাবে বানাবেন
একটি পরিষ্কার পাত্রে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল (ফ্রেশ পাতা থেকে বের করে নেয়া/ স্কিন ক্যাফে অ্যালোভেরা ৯৮% জেল), ১ টেবিল চামচ অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল (আমি স্কিন ক্যাফে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল ব্যবহার করেছি), ২০০ মি.লি. গোলাপজল (৪০০মি.লি. পানিতে একটি গোলাপের সব পাপড়ি ফুটিয়ে পানিটা অর্ধেক হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন অথবা বাজারে যে কসমেটিক রেইঞ্জের গোলাপজল কিনতে পাওয়া যায় তাও ব্যবহার করতে পারেন) এবং ১টি ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে নিন।
ব্যস, তৈরি হয়ে গেল আপনার নিজস্ব অ্যান্টি ফ্রিজ সুপার শাইনিং হেয়ার সিরাম। একটি পরিষ্কার খালি স্প্রে বোতলে সিরাম টা ঢেলে নিন এবং বাইরে যাওয়ার আগে চুল আঁচড়ে চুল থেকে ৮-১০ ইঞ্চি দূরত্বে রেখে স্প্রে বোতল দিয়ে স্প্রে করে নিন। চুলে ইনস্ট্যান্ট শাইনি লুক পেয়ে যাবেন। এই সিরাম টাকে আপনি হিট প্রোটেক্টিং স্প্রে এর বিকল্প হিসেবে ও অনায়াসেই ব্যবহার করতে পারেন।এবং ইচ্ছেমত চুল ব্লো ড্রাই, স্ট্রেইটেনিং বা কার্লিং করে নিন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com