মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মুন্সীগঞ্জের লৌহজং ফেরিঘাটে দ্বিতীয় দফা ভাঙন। কালের খবর

মুন্সীগঞ্জের লৌহজং ফেরিঘাটে দ্বিতীয় দফা ভাঙন। কালের খবর

  মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এলাকায় দ্বিতীয় দফা ভাঙনে বিলীন হয়ে গেছে বিআইডব্লিউটিসির ৪নং ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কসহ বেশকিছু এলাকা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ৪নং ভিওআইপি ফেরিঘাটের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। বর্তমানে ওই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। সীমিত পরিসরে চলছে স্পিডবোট ও ফেরি।
এর আগে গত ২৮ জুলাই (মঙ্গলবার) শিমুলিয়া প্রান্তের ৩নং রো রো ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কসহ বেশ কিছু এলাকা নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচলা বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে ১ ও ২নং ঘাট দিয়ে ৪টি ছোট ফেরি চালু রেখে সীমিত পরিসরে যানবাহন পারাপার অব্যাহত রেখেছে। তবে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে চলাচল করছে স্পিডবোট। এছাড়া অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে বিকল্প পথে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, রাত আড়াইটার দিকে ভাঙন শুরু হয়। এরমধ্যেই ৪নং ভিওআইপি ফেরিঘাটসহ অ্যাপ্রোচ সড়ক ও ঘাটের কয়েকশ ফিট জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রায় ২নং ফেরিঘাটের কাছাকাছি পর্যন্ত চলে গেছে। তাই সকাল ৭টায় সর্বশেষ ফেরি কাঁঠালবাড়ীর উদ্দেশে ছেড়ে যাওয়ার পর এই রুটে ফেরি সার্ভিস বন্ধ করে দেয়া হয়। পরে আবার ৪টি ছোট ফেরি দিয়ে ১ ও ২নং ঘাট দিয়ে যানবাহন পারাপার শুরু করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com