মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
‘নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা জায়েয নেই’

‘নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা জায়েয নেই’

কালের খবর ডেস্ক : সম্প্রতি সৌদি আরবে নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার অনুমতি দেয়ার প্রেক্ষিতে ভারতের ইসলামি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ‘নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখা জায়েয নেই’ এই ফতোয়ায় বিশ্ব গণমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

বিশ্বের অনেকগুলো শক্তিশালী গনমাধ্যম ফলাও করে ছেপেছে এই সংবাদ। বিশেষ করে দ্য ইন্ডিপেন্ডেন্ট, টাইমস অব ইন্ডিয়া, সিয়াসাত নিউজ, জি নিউজসহ আরো অনেক গনমাধ্যমে আলোচিত সংবাদের তালিকায় রয়েছে সংবাদটি।

ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসা থেকে প্রকাশিত ফতোয়ায় বলা হয়, নারীরা পুরুষদের ফুটবল খেলা দেখতে পারবে না।

দেওবন্দের ইফতা বিভাগের শিক্ষক মুফতি আতহার কাসেমী বলেন, পুরুষদের সতর ঢেকে রাখা ফরজ। আর ফুটবল খেলায় সতর দেখা যায়। নারীরাদের বেলায় খেলোয়াড় পরপুরুষের সতর দেখা হারাম। এটা ইসলামি শরীয়ত পরিপন্থী কাজ।

তিনি আরো বলেন, যে পুরুষ তার স্ত্রীকে টিভি দেখার অনুমতি দেয়, তার লজ্জা করা দরকার তার স্ত্রী পরপুুরুষকে দেখছে। ফুটবল খেলায় সে পরপুরুষের সতর দেখছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com