শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কালের খবর

ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। কালের খবর

 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) থেকে হাবিবুর রহমান, কালের খবর : “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হল রুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
উপজেলা পিস ফ্যসিলিটেটর গ্রুপের কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।
পিএফজির সদস্য নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পিএফজি এম্বাসেডর আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, এমআইপিএস প্রকল্পের ময়মনসিংহ অঞ্চল ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান, ইসলাম ধর্মীয় নেতা মাওলানা মাহমুদুল হক আযীযী, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আহসানুল্লাহ, মুফতি মানসুর আহমাদ, হিন্দু ধর্মীয় নেতা প্রবোধ রঞ্জন সরকার, মৃত্যুঞ্জয় লাহেড়ি, অসীত কুমার পন্ডিত প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সকল ধর্মের শান্তির লক্ষ্যে উদার সহিষ্ণু নিরাপদ মর্যাদাপূর্ণ মুক্ত মানবিক সমাজ গড়ে তুলতে হবে। জাতিগত বা ধর্মীয় উগ্রপন্থা পরিহার করে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির মাধ্যেম অস¤প্রদায়ীক পরিবেশে ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। অনুষ্ঠান শেষপর্যায়ে উপজেলা নির্বাহি অফিসারসহ অংশ গ্রহনকারীগন ঈশ্বরগঞ্জে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষে এক যৌত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com