মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
আখাউড়ার-২৪টি দুর্গাপূজা মন্দিরে পাহারায় থাকবে বিএনপি। কালের খবর

আখাউড়ার-২৪টি দুর্গাপূজা মন্দিরে পাহারায় থাকবে বিএনপি। কালের খবর

 

ইয়াছিন আরাফাত আশিক, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ২৪টি দুর্গাপূজা মন্দিরে পাহারায় থাকবে বিএনপি। সোমবার সকালে পুজা উদযাপন পরিষদ ও পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে দলটির মতবিনিময় সভায় এ কথা জানানো হয়।

শ্রী শ্রী রাধামাধব আখড়ায় অনুষ্ঠিত মত বিনিময় সভায়নার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জয়নাল আবেদীন আব্দু। পৌর বিএনপির সদস্য সচিব মো. আক্তার হোসেনের সঞ্চালনায় এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম ভূইয়া, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম ভূইয়া, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহ্বায়ক দীপক কুমার ঘোষ।

বিএনপির পক্ষে বক্তব্য রাখেন মো. বাহার মিয়া, জালাল উদ্দিন, হারুণুর রশিদ, জালাল উদ্দিন জালু, জাবেদ আহমেদ, মোবারক হোসেন জীবন। স্বাগত বক্তব্য দেন রাধামাধব আখড়া কমিটির সাধারণ সম্পাদক অলক কুমার চক্রবর্তী, সাহাপাড়া পুজা মন্দির কমিটির সভাপতি রসিক লাল সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব বিশ্বজিৎ পাল বাবু।

অতিথি হিসেবে বক্তব্য দেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।

মতবিনিময় সভায় বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি মণ্ডপ পাহারায় দলের পক্ষ থেকে আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে।

দলের স্বেচ্ছাসেবক টিম প্রতিটি মন্দিরে দিন-রাত পাহারা দেবে। পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় বিএনপির পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে। পূজা পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে কমিটি গঠন করে দেওয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com