রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
বুয়ার কাছে সন্তান রেখে অফিসে মা, যা হলো পরিণতি । কালের খবর

বুয়ার কাছে সন্তান রেখে অফিসে মা, যা হলো পরিণতি । কালের খবর

 দৈনিক কালের খবর :

প্রিয়া সাহা (ছদ্মনাম) পেশায় একজন চিকিৎসক। স্বামী ও দুই সন্তান নিয়ে রাজধানীতে বাস তার। স্বামীও চাকরিজীবী হওয়ায় সন্তান দেখশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়েন। তাই মরিয়া হয়ে কাজের বুয়া খুঁজছিলেন।

এমন সময় ত্রাতার ভূমিকায় হাজির হন কোহিনুর নামের এক দালাল। সেই দালালের হাত ধরে আমেনা নামের এক কাজের বুয়া আসেন ওই বাসায়। বাচ্চাদের দেখাশোনার জন্য গৃহকর্মী পেয়ে কিছুটা স্বস্তি ফিরে পান ওই নারী চিকিৎসক।

বিশ্বাস করে প্রথম দিনেই অপরিচিত আমেনার কাছে দুই শিশু সন্তানকে বাসায় রেখে হাসপাতালে চলে যান চিকিৎসক মা। তবে হাসপাতাল থেকে বাসায় ফিরেই যা দেখেন তার জন্য প্রন্তুত ছিলেন না তিনি। ফাঁকা বাসায় একাই রয়েছে শিশুরা। কোথাও নেই সেই আমেনা। তাকিয়ে দেখেন ঘরে থাকা লকারও ভাঙা। লকার থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে গেছেন কাজের বুয়া সেজে বাসায় আসা আমেনা নামের অচেনা সেই নারী।

 ঘটনাটি ঘটেছে ২০১৯ সালে ২৯ আগস্টের। পরে কোনো উপায় না দেখে চিকিৎসক বিচিত্রা বংশাল থানায় একটি মামলা দায়ের করেন ওই নারী চিকিৎসক। কিন্তু কাজের বুয়া আমেনার কোনো ছবি, জাতীয় পরিচয়, বা কোন ঠিকানা রাখেনি তিনি। যাচাই-বাছাই না করেই সন্তানদের মহাবিপদে ফেলে রেখে গিয়েছিলেন তিনি।

চুরির ঘটনার প্রায় এক বছর পরে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সেই আমেনা। একই সঙ্গে তার কাছে থেকে চোরাই স্বর্ণ কেনার অপরাধে গ্রেপ্তার হয়েছেন আরও এক ব্যক্তি।

ডিবির লালবাগ বিভাগের উপ-কমিশনার ডিসি) রাজীব আল মাসুদ দৈনিক কালের খবরকে  এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘বংশাল থানা থেকে মামলাটি গোয়েন্দা লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিমে হস্তান্তর হয়। এরপর গোয়েন্দা বিভাগ প্রথমে দালাল কোহিনুরকে গ্রেপ্তার করে। পরে দীর্ঘ সময় পলাতক থাকা আমেনাকে গতকাল কুমিল্লা দাউদকান্দি থেকে গ্রেপ্তার করা হয়।’

রাজীব আল মাসুদ আরও বলেন, ‘আমেনার স্বীকারোক্তি মোতাবেক ঢাকার তাতিবাজার “মেসাস ফোরস্টার জুয়েলার্স” এর মালিক মো. আবুল হাসেমকে গ্রেপ্তার করা হয়। তার কাছে এক লক্ষ ২৮ হাজার টাকার বিনিময়ে স্বর্ণগুলো বিক্রি করে দিয়েছিল বলে জানিয়েছে  আমেনা।’

‘দীর্ঘ এক বছর আগের ক্রয়কৃত চোরাই স্বর্ণ ইতিমধ্যে গলিয়ে চোরাই বাজারে বিক্রি করে দিয়েছে ফোরস্টারের মালিক হাসেম। দুর্ধর্ষ কাজের বুয়া আমেনা একজন পেশাদার চোর। এর আগেও সে একই রকমভাবে বিভিন্ন বাসায় কাজের বুয়া সেজে চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

আমেনাকে আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তার অন্যান্য চুরি সম্পর্কে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com