রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
শ্রীমঙ্গল রুপসপুর জামে মসজিদে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া। কালের খবর

শ্রীমঙ্গল রুপসপুর জামে মসজিদে উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া। কালের খবর

স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর :

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নির্বাচিত এমপি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এর করোনাভাইরাস থেকে রোগমুক্তি কামনায় তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে রুপসপুর জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) জুম্মার নামাজের পর শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক সাধারন সম্পাদক জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার বিশেষ প্রতিনিধি আবিদ হোসেন তানভীরের, ও শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক এ এফ,এম,এম হিমেলের আয়োজনে শ্রীমঙ্গল মৌলভীবাজার রোড সংলগ্ন রুপসপুর জামে মসজিদে এ খতমে কুরআন ও দোয়ার আয়োজন করা হয় দোয়ায় অংশ নেন উক্ত মসজিদের খতিব হাফেজ মাওলানা জুনায়েদ আহমদ রুপসপুর জামে মসজিদ কমিটির সহ-সভাপতি হাজী মোহাম্মদ আব্দুস সালাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন এফ, আই, আর, অনলাইন টিভি নিউজ এর সংবাদকর্মী আব্দুল কাইয়ুম নাহিদ, যুবলীগকর্মী শিহাব রেজা, রুবেল হক, শরিফ, সুমন, রাজন, সহ যুবলীগ, ছাত্রলীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা জুনায়েদ আহমদ।

এছাড়া ও শ্রীমঙ্গল কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com