বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে..মহাসচিব

খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে..মহাসচিব

কালের খবর : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বারবার বিএনপিকে ধ্বংস করতে চেষ্টা চালিয়েছে। তবে তাদের কোনো ষড়যন্ত্রই সফল হয়নি, সফল হবেও না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে, টিকে থাকবে।
সোমবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে বিভিন্ন মহলে বিএনপির নেতৃত্ব নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি এবং থাকবো। এখানে হতাশার কোনো সুযোগ নেই, সূর্য উঠবেই।
রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে সরাতে সরকার ‘মিথ্যা মামলা’ দিয়েছে বলেও এদিন অভিযোগ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, তারা ভেবেছে খালেদাকে দূরে রাখতে পারলে তাদের মাঠ পরিষ্কার।
তরুণদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, আমরা বৃদ্ধ হয়ে গেছি। আমরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে ছিলাম এবং আছি। আপনারা তরুণ, এখন সময় আপনাদের।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল-এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com