সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
পালাতে পারলো না ডাকাত দলের সদস্যরা

পালাতে পারলো না ডাকাত দলের সদস্যরা

কালের খবর : ব্যাগভর্তি টাকা ডাকাতি করে নিয়ে পালাতে পারলো না ডাকাত দলের সদস্যরা।
জনসাধারণের সহায়তায় রাজধানীর শাহবাগ থানা পুলিশ পল্টন ইউবিএল ক্রসিং সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে থেকে তাদের মধ্যে একজন ডাকাতকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ডাকাতের নাম, মোঃ ফারুক শিকদার। তার বয়স ২৭ বছর। গ্রেফতারের সময় তার নিকট হতে ডাকাতিকৃত ৪২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি এফ জেড মোটর সাইকেল উদ্ধার করা হয়।

সূত্রে জানা যায়, ভিকটিম মোঃ মামুন মোল্লা (৩৫), পেশায় একজন সেলসম্যান। সে পল্টনের গাজীভবনে সেলিম এন্টারপ্রাইজ এ চাকরি করে। গত ২৭ জানুয়ারি বিকাল ৩ টা ৪৫ মিনিটের দিকে ইসলামপুর হতে ব্যবসার কাজে প্রাপ্য নগদ ৪২ লক্ষ টাকা একটি লাল রংয়ের স্কুল ব্যাগে করে নিজের দোকানের দিকে রিক্সায় করে রওয়ানা হয়। আনুমানিক বিকাল ৪ টা ১০ মিনিটের দিকে পল্টন ইউবিএল ক্রসিং সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে ট্রাফিক সিগন্যালে আটকা পড়লে অজ্ঞাতনামা ৭/৮ জন যুবক তার রিক্সার গতিরোধ করে। ডাকাতরা অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। ভিকটিমের চিৎকারে আশপাশে থাকা লোকজন ও পুলিশ ডাকাতদের ধাওয়া করে একজন ডাকাতকে টাকার ব্যাগ ও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। বাকি ডাকাতরা মোটর সাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ডাকাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা যায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে তাকে অনুসরণ করে। সুযোগ বুঝে ঐ ব্যক্তির কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

গ্রেফতারকৃত ফারুকের কাছ থেকে পলাতক ডাকাতদের পরিচয় জানা গেছে। তাদের গ্রেফতার করতে অভিযান অব্যহত আছে বলে শাহবাগ থানা সূত্রে জানা যায়।

গ্রেফতারকৃত ফারুক মাদারীপুরের শিবচর থানার কুমিরপাড় গ্রামের মোঃ হারুন শিকদারের ছেলে। ঢাকায় সে যাত্রাবাড়ী থানা এলাকায় বসবাস করত।

ডাকাতির ঘটনায় শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com