শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
ডাকাতি ও দস্যুতার চেষ্টাকালে গ্রেফতার ৫

ডাকাতি ও দস্যুতার চেষ্টাকালে গ্রেফতার ৫

কালের খবর: রাজধানীর তেজগাঁও ও যাত্রাবাড়ী থানা এলাকায় ডাকাতি ও দস্যুতার চেষ্টাকালে পাঁচ জনকে গ্রেফতার করেছে তেজগাঁও ও যাত্রাবাড়ী থানা পুলিশ।
তেজগাঁও থানায় গ্রেফতারকৃতরা হলো- নয়ন(২৮),রিপন(৩০)ও বিদ্যুৎ(১৯)।এ সময় তাদের নিকট থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
তেজগাঁও থানা সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারী’১৮ মঙ্গলবার ৮.১৫ টায় তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকা হতে দস্যুতার চেষ্টাকালে থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
অপর একটি অভিযানে ডাকাতির চেষ্টাকালে যাত্রাবাড়ী থানা পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে ।গ্রেফতারকৃতরা হলো- আরিফ(২৪) ও জীবন(২৩)।এ সময় তাদের নিকট থেকে দুটি ছোরা উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, ২৩ জানুয়ারী’১৮ মঙ্গলবার ২৩.১০ টায় যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকায় ডাকাতির চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয় ।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও ও যাত্রাবাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com