রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ ও বিচার বিভাগের মধ্যে সমন্বয়ের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত। কালের খবর কাইতলায় এক মাদক বিক্রোতার উপর বর্বোরচিত নির্যাতন! মিশ্র প্রতিক্রিয়া!! কালের খবর সবার সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান। কালের খবর ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা এলাকায় বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর গুইমারায় ˆতমাতাই ও পিলাক খাল খনন কাজের উদ্বোধন করলেন ওয়াদুদ ভূঁইয়া। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরীর আলোচনা সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিকনির্দেশনা। কালের খবর সাজেকে বিনামূল্য চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন। কালের খবর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাইনবোর্ড প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা। কালের খবর সীমান্ত হত্যা: নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর
আমি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী হতে চাই…এরশাদ

আমি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী হতে চাই…এরশাদ

কালের খবর: জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করেছে দাবি করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি তার দলের রয়েছে। সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছেন তারা।
২২ জানুয়ারি (সোমবার) সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক বৈঠক শেষে এরশাদ এসব কথা বলেন।
চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আমি প্রেসিডেন্ট নয়, প্রধানমন্ত্রী হতে চাই। প্রেসিডেন্ট হলে দল চালানো যাবে না।
হুসেইন মুহম্মদ বলেন, জাতীয় পার্টি নির্বাচন নিয়ে ভাবছে না। ভাবছে দলকে শক্তিশালী করার বিষয়টি।’ সংগঠন শক্তিশালী হলে সবকিছু করা যায় বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
দলকে শক্তিশালী করাসহ নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বাড়ানোর লক্ষ্যে দলটি আগামী ১৫ ফেব্রুয়ারি মহাসমাবেশ করবে বলেও জানানো হয়।
দলীয় সূত্র জানায়, আগামী ফেব্রুয়ারিতে মহাসমাবেশের আয়োজন নিয়েই আজকের এই বৈঠক ডাকা হয়েছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com