বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
সংস্কৃতি চর্চার মাধ্যমে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় : প্রধানমন্ত্রী। কালের খবর

সংস্কৃতি চর্চার মাধ্যমে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায় : প্রধানমন্ত্রী। কালের খবর

কালের খবর রিপোর্ট :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি জাতি যখন সংস্কৃতিচর্চা করতে পারে এবং শিক্ষাদীক্ষায় উন্নত হতে পারে, তখন সে জাতির মর্যাদা বিশ্ববাসীর কাছে বাড়ে। তিনি বলেন, নাটক, কবিতা ও সাহিত্য এমন একটা মাধ্যম যে আমরা যেখানে মিটিং মিছিল করতে পারি না। বক্তব্য দিতে পারি না, নাটকের মাধ্যমে না বলা কথাগুলো সেখানে বলা যায়। সংস্কৃতি চর্চার মাধ্যমে দ্রুত মানুষের কাছে পৌঁছানো যায়। ব্রিটিশবিরোধী আন্দোলন, সামরিক শাসনবিরোধী আন্দোলনে তার প্রমাণ।

বুধবার দুপুরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এর আগে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরসহ বেশ কয়েকটি শহরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সংক্ষিপ্ত নাটক উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ গণভবনে থাকা দর্শনার্থীরা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

প্রধানমন্ত্রী বলেন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী এ নাট্যোৎসব মুজিববর্ষকে আরো গুরুত্বপূর্ণ করে তুলবে। একসঙ্গে বাংলাদেশের ৪০০টি স্থানে নাটকের উৎসব সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে। এ আন্দোলনের মাধ্যমে দেশ থেকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতি দূর হবে।

তিনি বলেন, প্রতিটি আন্দোলন-সংগ্রামে সংস্কৃতি কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীনতার আন্দোলন, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, ছয় দফা আন্দোলন, স্বৈরাচারবিরোধী ও সামরিক শাসকদের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীরা জোরালো আন্দোলন গড়ে তুলেছেন। ফলে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা যখন রাজনৈতিক নেতাকর্মীরা রাজপথে মিছিল-মিটিং করতে পারিনি, তখন সংস্কৃতি কর্মীরা পথ নাটকের মাধ্যমে আন্দোলনের গতি অব্যাহত রেখেছেন। ভাষার জন্য যারা রক্ত দিয়ে নাম লিখে গেছেন এই মাসে তিনি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, নাটক, কবিতা ও সাহিত্যের মাধ্যমে গুরুত্বপূর্ণ কথাগুলো খুব সহজভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। জঙ্গিবাদ-সন্ত্রাস মাদকের বিরুদ্ধে সংস্কৃতি কর্মীদের জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com