শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ওবায়দুল কাদেরের শয্যাপাশে রাষ্ট্রপতি। কালের খবর

ওবায়দুল কাদেরের শয্যাপাশে রাষ্ট্রপতি। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালে আসেন তিনি। এসময় তার সঙ্গে সহধর্মিনী রশীদা হামিদও ছিলেন।

রাষ্ট্রপতি এসময় ওবায়দুল কাদেরের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা ভালো এবং তিনি বিশ্রামে আছেন।

ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারি আব্দুল মতিন কালের খবরকে জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ আছেন। রাত সাড়ে আটটার দিকে উনাকে দেখতে হাসপাতালের কেবিনে আসেন মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি স্যারের শারিরিক অবস্থার খোঁজখবর নেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় হঠাৎ শ্বাসকষ্ট অনুভব করায় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com