বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এবার সন্ত্রাসীর অভিনয়ে ‍‍‘বড় ছেলে‍‍’

এবার সন্ত্রাসীর অভিনয়ে ‍‍‘বড় ছেলে‍‍’

কালের খবর নিউজ:

‘বড় ছেলে’ নাটকের মাধ্যমে সব শ্রেণীর মানুষের প্রশংসা কুঁড়িয়েছেন এই অভিনেতা।নাটকের ইতিহাসের সব রেকর্ড ভেঙে দেয় পারিবারিক কাহিনী নিয়ে নির্মিত নাটকটি। ইউটিউবেও  সর্বোচ্চ ভিউয়ারের রেকর্ড গড়ে অপূর্ব-মেহজাবীন অভিনীত এই নাটক। এতে অসাধারণ অভিনয়, বচনভঙ্গী ও চিত্রনাট্যের কলা-কৌশলে সবাইকে মুগ্ধ করার পর ‘বড় ছেলে’ তকমা পেয়ে যান অপূর্ব।রোমান্টিক চরিত্রেই বেশি দেখা মেলে ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতাকে। বৈচিত্রময় চরিত্রেও তার গ্রহণযোগ্যতা প্রমাণিত।এবার নতুন একটি ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’-অভিনয় করতে যাচ্ছেন অপূর্ব। বছরের প্রথম দিন থেকে প্রচার শুরু হয়েছে মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় নতুন এ নাটকের।রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং চলছে। পাশপাশি প্রতি রবি ও সোমবার সন্ধ্যায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে নাটকটি।অপূর্ব ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন মম, নাঈম, মৌসুমী হামিদ, দীপান্বিতা মার্টিন, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসদসহ আরো অনেকে।নাটকে দেখা যাবে খুনে মেজাজের অপূর্বকে, কারণ তার অভিনয় সন্ত্রাসী চরিত্রে। যার ভেতরটা অন্যরকম।এ বিষয়ে নির্মাতা নজরুল ইসলাম রাজু বলেন, ‘গল্পটা মানুষের দু’টি রূপের। একটি ঘরের অন্যটি বাইরের জগতের’।নানা জায়গা থেকে চাঁদাবাজী করে দু:স্থ নারী ও পতিতাদের আশ্রমে সহায়তা করে সে। ঘরের ভেতর সেই অপূর্বকেই আবার দেখতে পাই খুব শান্ত-শিষ্ট ভদ্রযুবকের চরিত্রে। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com