বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পিজেএফের সভাপতি জাকির সাধারণ সম্পাদক উজ্জ্বল

পিজেএফের সভাপতি জাকির সাধারণ সম্পাদক উজ্জ্বল

কালের খবর রিপোর্ট  :

ঢাকায় জাতীয় গণমাধ্যমে কর্মরত ও বসবাসরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকার বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও আগামী ২০২০-২০২১ দ্বিবার্ষিক মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজকের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি আ স ম জাকির হোসেনকে সভাপতি ও আরটিভির সিনিয়র নিউজরুম এডিটর (স্পোর্টস ইনচার্জ) মোঃ সাইখুল ইসলাম উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়।
রাজধানীর বিজয়নগরস্থ পল্টন টাওয়ারে ইআরএফ অডিটরিয়ামে অনুষ্ঠিত এজিএমে কমিটি গঠন করা হয়। এই কমিটিতে কালবেলার সিনিয়র রিপোর্টার মোঃ মজিবুর রহমান সহ সভাপতি, নিউ নেশনের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আনোয়ারুল হক যুগ্ম সাধারণ সম্পাদক, উত্তর দক্ষিণের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ হানজালা শিহাব অর্থ সম্পাদক, ভোরের পাতার সহ-সম্পাদক জাওহার ইকবাল খান সাংগঠনিক সম্পাদক, দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার দপ্তর সম্পাদক, বাংলাদেশের আলোর সিনিয়র রিপোর্টার মোঃ আবদুর রাজ্জাক প্রচার ও প্রকাশনা সম্পাদক, দিনের আলোর স্টাফ রিপোর্টার আবু তাহের বাপ্পা ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাপ্তাহিক সংবাদ দিগন্তর সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ আবু হানিফ খান কল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক এবং ভোরের ডাকের স্টাফ রিপোর্টার মোঃ বায়েজীদ মুন্সী, এসএটিভির স্টাফ রিপোর্টার মোহসীন কবির, সংবাদ সারাদিনের সম্পাদক মোঃ আবু-আল মোর্শেদ রায়হান, ঢাকা টাইমসের সিনিয়র স্টাফ রিপোর্টার বোরহান উদ্দীন এবং নতুন কাগজের মফস্বল সম্পাদক শহীদ রানা নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. এম. এ. জাফর। নির্বাচন কমিশনার আকন আব্দুল মান্নান ও অ্যাডভোকেট তুহিন হাওলাদার। এছাড়া উপদেষ্টা কবি রুহুল আমিন খান নির্বাচন কমিশনারদের সহায়তা করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com