শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাভারে অবৈধ ৪ ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা। কালের খবর

সাভারে অবৈধ ৪ ইটভাটাকে ৩৫ লাখ টাকা জরিমানা। কালের খবর

সাভার প্রতিনিধি, কালের খবর :

ঢাকার সাভারে অবৈধভাবে গড়ে ওঠা চারটি ইটভাটায় অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটাগুলোর বেশির ভাগ অংশ গুড়িয়ে দেয়া হয়েছে।

বুধবার সকাল ১০টার থেকে বিকেল পর্যন্ত আমিনবাজারের সালেহপুর এলাকায় তিতাস ব্রিকস, মিতালী ব্রিকস, এমআর ব্রিকস ও মিম ব্রিকসে অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপ-পরিচালক শাহেদা বেগম ও সহকারী পরিচালক শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, রাজধানীর পাশে আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা অন্তত ৫০টি অবৈধ ইটভাটায় দীর্ঘদিন ধরে ইট পোড়ানো হচ্ছে। পরিবেশ দূষণ করা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা অভিযোগে এসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকুসুদুল ইসলাম জানান, আগে অভিযানে ইটভাটার আংশিক ভেঙে দিয়ে বেশি টাকা জরিমানা করা হতো। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কম জরিমানা করে ভাটার কার্যক্রম একেবারে বন্ধ করে দেয়া হচ্ছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com