বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সাংবাদিকতা পেশা নয়, ইবাদত’। কালের খবর

সাংবাদিকতা পেশা নয়, ইবাদত’। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

সাংবাদিকতা পেশা নয়, ইবাদত বলে মন্তব‌্য করেছেন ওয়ালটনের পিয়ার অ‌্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর।

বৃহস্পতিবার সকালে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকমে ‘নিউ মিডিয়া ওয়ার্কশপ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ মন্তব‌্য করেন।

মো. হুমায়ুন কবীর বলেন, ‘সাংবাদিকতা একটি সেবা, যদি আপনারা সেটি সঠিকভাবে দায়িত্ব নিয়ে পালন করেন। অনেকেই না বুঝে সাংবাদিকদের গালি দেন। তারা যদি জানতেন আপনাদের পরিশ্রম সম্পর্কে, তাহলে গালি দিতেন না। আমাদের সমাজে অনেক কলঙ্ক রয়েছে, সাংবাদিকদের কলমের মাধ‌্যমে সে কলঙ্ক দূর করতে হবে।’

রাইজিংবিডি ওয়ালটনের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, এ কথা উল্লেখ করে মো. হুমায়ুন কবীর বলেন, আপনারা মানুষকে সঠিক সেবা দেবেন।

রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক ও ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব‌্য রাখেন রাইজিংবিডির সম্পাদক মো. নওশের আলী, ফিচার সম্পাদক তাপস রায়, ওয়ালটনের মিডিয়া উপদেষ্টা এনায়েত ফেরদৌস, ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক সাইফ বরকতুল্লাহ। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ঢাকা ট্রিবিউনের সহকারী বার্তা সম্পাদক মোহাম্মদ নূরুল হক।

অনুষ্ঠানে এনায়েত ফেরদৌস বলেন, মফস্বল সাংবাদিকতা হলো সংবাদপত্রের প্রাণ। সংবাদের মূল জায়গাই হলো গ্রাম। রাজধানীর রাস্তায় কিছু হলেই নিউজ হয়, কিন্তু গ্রামের রাস্তার উপর দিয়ে নৌকা চললেও নিউজ হয় না। আমরা বাংলাদেশকে শুধু ওয়ালটন দিয়ে নয়, রাইজিংবিডির মতো দায়িত্বশীল সংবাদপত্র দিয়েও সেবা করব।’

উল্লেখ‌্য, বৃহস্পতিবার সকালে শুরু হয়েছে ‘নিউ মিডিয়া ওয়ার্কশপ’। এতে অংশ নিয়েছেন রাইজিংবিডির ৩০ জন জেলা ও উপজেলা প্রতিনিধি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com