বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান, মদ ও ক্যাসিনো সামগ্রী জব্দ। কালের খবর

আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান, মদ ও ক্যাসিনো সামগ্রী জব্দ। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :

সিনেমার প্রযোজক ও মিডিয়া অঙ্গনের ব্যাপক আলোচিত মুখ আজিজ মোহাম্মদ ভাইয়ের বাসায় অভিযান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ রোববার বিকালে তার গুলশান-২এর বাসায় অভিযানটি শুরু হয়। এ সময় আজিজের বাসায় বিপুল পরিমাণ মাদক ও ক্যাসিনো সামগ্রী পাওয়া যায়। এছাড়া বাসার কেয়ারটেকারসহ দুজনকে আটকও করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) অঞ্চলের সহকারী পরিচালক (এডি) মো. খুরশিদ আলম জানান
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান-২ এর ৫৭ নম্বর রোডে আজিজ মোহাম্মদের বাসায় মদের মিনি বারে অবৈধ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে অভিযান চালানো হয়। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, গাঁজা ও এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও ভবনটিতে অভিযান চালিয়ে ক্যাসিনো পরিচালনার বিভিন্ন সরঞ্জামাদি যেমন- কয়েন, কার্ড, গুটি উদ্ধার করা হয়েছে।
মতামত দিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com