শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক। কালের খবর

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশের পরকীয়া, আপত্তিকর অবস্থায় আটক। কালের খবর

কালের খবর ডেস্ক :
স্বামী বিদেশ। বাড়িতে সুন্দরী স্ত্রী। তার দিকে নজর পড়ে এক যুবকের। তিনি পুলিশের একজন কনস্টেবল। কারণে-অকারণে দেখা সাক্ষাত করেন প্রবাসীর স্ত্রীর সঙ্গে। তারপর গড়ে উঠে প্রেমের সম্পর্ক। রাত-বিরাতে প্রবাসীর স্ত্রীর ঘরে আসা-যাওয়া করেন ওই কনস্টেবল। তাদের পরকীয়া প্রেমের বিষয়টি জানাজানি হয়ে যায় আশপাশের লোকজনের মধ্যে।
শেষ পর্যন্ত প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন এই পুলিশ কনস্টেবল। তার নাম ফিরোজ হোসেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পাবনার চাটমোহর পৌর শহরের দোলং মহল্লা এলাকায়।
এলাকাবাসীর কাছে আটকের পর রাতেই ওই পুলিশ কনস্টেবলকে পাবনা পুলিশলাইনে ক্লোজড করা হয়েছে। ফিরোজ হোসেন পুলিশ কনস্টেবল হিসেবে চাটমোহর থানায় কর্মরত ছিলেন। স্থানীয়রা জানান, সেই সুবাধে ওই এলাকার মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ফিরোজ হোসেন প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ওই নারীসহ ফিরোজকে আপত্তিকর অবস্থায় আটক করে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ফিরোজ হোসেনকে উদ্ধার করেন।
চাটমোহর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, রাতেই কনস্টেবল ফিরোজকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com