রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
পেঁপে বীজেও রয়েছে অনেক গুণ

পেঁপে বীজেও রয়েছে অনেক গুণ

Yellow papaya in the garden. Shallow DOF.

কালের খবর নিউজ:

সুস্বাদু ফলের মধ্যে পেঁপে অন্যতম। এতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন কে। পাশাপাশি রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, প্রোটিন ক্যারোটিন এবং প্রাকৃতিক আঁশ। কিন্তু শুধু পেঁপেতেই নয়, এর বীজেও রয়েছে অনেক গুণ। যদিও এর স্বাদ এবং গন্ধ একটু তীব্র। পেঁপের বীজ ফেনোয়েলিক এবং ফ্লেবোনয়েড উপাদানে ভরপুর। এতে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাস।

হৃদরোগ প্রতিরোধ: নিয়মিত পেঁপে খাওয়া হলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখে। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ই এবং শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট। এটি শরীরের বাজে কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে।

যকৃতের সুরক্ষায়: ত্বকের যত্ন থেকে ক্যান্সার প্রতিরোধ, সবেতেই পেঁপের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, পানি ও দইয়ের সঙ্গে পেঁপে বীজের মিশ্রণ তৈরি করে নিয়মিত পান করলে যকৃত ভাল থাকে।

চুলের যত্নে: পেঁপে ও এর বীজ চুলের জন্যও বেশ ভালো। এটি দ্রুত চুলের বৃদ্ধিতে কাজ করে। এটি চুল ঘন হতেও সাহায্য করে। এটি খুশকি দূর করে। বিশেষজ্ঞরা বলেন, চুলের স্বাস্থ্যকে ভালো রাখতে প্রতিদিন বীজসহ পেঁপে খান।

দৃষ্টি ভালো করে: প্রতিদিন পেঁপে খাওয়ার ফলে দৃষ্টিশক্তি ভালো হয়। এর মধ্যে থাকা ভিটামিন এ, সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্টের কারণে এটি চোখের জন্য ভালো। এটি রেটিনাকে সুরক্ষা দেয়। এ ছাড়া ছানি এবং গ্লুকোমা প্রতিরোধে কাজ করে।

হজম শক্তি: এর মধ্যে থাকা পেপেইন হজমের প্রক্রিয়াকে ভালো করে। হজম দ্রুত করে; কোষ্ঠকাঠিন্য রোধেও সাহায্য করে। এটি অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com