শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ডেমরায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু। কালের খবর

ডেমরায় পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু। কালের খবর

কালের খবর রিপোর্ট :
বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে রাজধানীর ডেমরায় পানিতে ডুবে মো. আবদুল্লাহ (১৫) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা সোয়া ৩টার দিকে সারুলিয়া শুকুরসী গ্রামের ময়দার মিল সংলগ্ন জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার করে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত আবদুল্লাহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্যম সানারপাড় এলাকার মো. জসিমের ছেলে। প্রত্যক্ষদর্শী মাহবুব জানান, বেলা ১১টার দিকে আবদুল্লাহ ও তার দুই বন্ধু গোসল করতে শুকুরসী এলাকার পুকুরে নামে।

দুই বন্ধু সাঁতার জানলেও আবদুল্লাহ সাঁতার জানত না। পুকুরে থাকা একটি পাইপ ধরে আবদুল্লাহ গোসল করছিল। এ সময় অসাবধানতাবশত সে তলিয়ে যায়।
ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান জানান, দুপুর পৌনে ২টায় খবর পেয়ে সদর দপ্তর থেকে ডুবুরি দল এনে মৃতদেহ উদ্ধার করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com