শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর
ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু। কালের খবর

ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু। কালের খবর

কালেে খবর রিপোর্ট :

সিলেটে ঘুড়ি ওড়াতে গিয়ে ভবন থেকে পড়ে মারা গেছেন এক নগর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা।

তার নাম জুবায়ের আহমদ ও তিনি নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) বলে জানা গেছে। এর আগে বিয়ানীবাজার থানা পুলিশের ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে নগরের চারাদিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ জানান, এসি জুবায়ের নগর গোয়েন্দা সংস্থার সহকারী কমিশনারের দায়িত্বে কর্মরত ছিলেন। আজ (রোববার) নগরের চারাদিঘীর পাড় এলাকায় একটি বাসার ছাদে ঘুড়ি ওড়াতে গিয়ে তিনি নিচে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে দ্রুত নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জুবায়ের ওই বাসাতেই ভাড়া থাকতেন।

এসি জুবায়ের মৌলভীবাজার জেলার কমলগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে। স্ত্রীসহ তার তিন ছেলে রয়েছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com