বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
পারটেক্সের মাম পানিতেও আবর্জনা-শ্যাওলা, ৪০ হাজার টাকা জরিমানা। কালের খবর

পারটেক্সের মাম পানিতেও আবর্জনা-শ্যাওলা, ৪০ হাজার টাকা জরিমানা। কালের খবর

কালের খবর ডেস্ক :

পারটেক্স গ্রুপের বোতলজাত পানি ‘মাম’-এ ময়লা-আবর্জনা পাওয়া গেছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ নিয়ে অভিযোগ করেছিলেন মো. আমির হোসেন নামের এক ভোক্তা। সোমবার শুনানি শেষে এই জরিমানা করা হয়।

জানা যায়, পানির উপর এ আবর্জনা শ্যাওলার মতো ভাসতে দেখা গেছে। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযোগে আমির হোসেন বলেন, ‘আমি গত ২৭ নভেম্বর ২০১৮ তারিখে ১ কেস মাম পানি ক্রয় করি। যার নম্বর-৯৮৫৯। পরবর্তীতে উক্ত পানির একটি বোতল পরীক্ষা করে দেখতে পাই যে, ঐ পানির বোতলের মধ্যে ময়লা-আবর্জনা ভেসে বেড়াচ্ছে।

পারটেক্স বেভারেজ এখন মানহীন পানি উৎপাদন ও বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে ‘আমির জানান, তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে গত ৬ ডিসেম্বর ২০১৮ লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা ও উৎপাদক উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি হয়। প্রথম শুনানির তারিখ ছিল ২৬ ডিসেম্বর। কিন্তু এদিন উভয়পক্ষ অনুপস্থিত থাকায় শুনানির দিন পিছিয়ে ১৪ জানুয়ারি ধার্য করা হয়।

এদিন দুই পক্ষ উপস্থিত থাকলেও মহাপরিচালক উপস্থিত ছিলেন না। এরপর তৃতীয় দিনের শুনানি হয় আজ সোমবার। এদিন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাসুম আরেফিন শুনানি শেষে মাম পানির উৎপাদক প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ লিমিটেডকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

মাসুম আরেফিন বলেন, জরিমানার বিষয়টি আজ পারটেক্স বেভারেজ লিমিটেডের ৪ জন প্রতিনিধিকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার জরিমানার অর্থ পরিশোধে ৫ কার্যদিবসের সময় দিয়ে পারটেক্স বেভারেজ লিমিটেডকে নোটিশ পাঠানা হবে।

‘জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শুনানি শেষে কোন আপিল করার সুযোগ নেই। একমাত্র হাইকোর্টে এ শুনানি আদেশ স্থগিত করতে পারে। তাই আশা করছি ৫ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ আদায় হবে। এতে প্রতিষ্ঠান তাদের খারাপ পণ্য উৎপাদন থেকে বিরত থাকবে,’ বলেন মাসুম আরেফিন।

আমির হোসেন বলেন, ‘ভোক্তা হিসেবে আমরা চাই নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য পেতে। কিন্তু পারটেক্স বেভারেজের মতো একটি প্রতিষ্ঠানে যদি এমন পানি সরবরাহ করে, তবে আমাদের স্বাস্থ্য নিরাপত্তাটা কোথায় পাব?

এর একটা উপলব্ধিবোধ উৎপাদকদের দেওয়ার জন্য অভিযোগ করেছিলাম। আশা করছি ভবিষ্যতে তারা আমাদের মানসম্মত ও স্বাস্থ্যকর পানি সরবরাহ করবে।’

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com