বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আন্দোলনে অসুস্থ শিক্ষকের মৃত্যু, ৬জন ডেঙ্গু ও ৭জন ডায়রিয়ায় আক্রান্ত । কালের খবর

আন্দোলনে অসুস্থ শিক্ষকের মৃত্যু, ৬জন ডেঙ্গু ও ৭জন ডায়রিয়ায় আক্রান্ত । কালের খবর

কালের খবর রিপোর্ট :

বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় অনশন করা এক শিক্ষক মারা গেছেন। ওই শিক্ষকের নাম জাকির হোসেন (৪০)। শুক্রবার রাতে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে মারা যান তিনি। শনিবার বিকেলে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা বিষয়টি নিশ্চিত করেন।

সংগঠনের সভাপতি মো. মামুনুর রশিদ খোকন বলেন, জাতীয়করণের দাবিতে ২৮ দিন ধরে আমরা জাতীয় প্রেসক্লাবের রাস্তার পাশে ফুটপাতে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত পাঁচ-ছয়দিন আগে ফরিদপুর জেলার মধুখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন অসুস্থ হয়ে পড়েন। এরপর তিনি ফরিদপুর নিজ বাড়িতে চলে যান।

মামুনুর রশিদ খোকন বলেন, ওই শিক্ষক বাড়ি গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে শুক্রবার ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়। রাতেই তিনি মারা যান। আজ তার লাশ ফরিদপুরের বাড়িতে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৮ দিন রাস্তায় বসে লাগাতার আন্দোলন ও ১০ দিনের আমরণ অনশনে দুই শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কয়েকজন শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। ছয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও সাতজনের ডায়রিয়া হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আমাদের জাতীয়করণের দাবি এখনও পূরণ করা হয়নি। আমাদের জীবন চলে গেলেও দাবি আদায় ছাড়া আন্দোলন ছেড়ে বাড়ি যাব না।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com