শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর
পুঁতে রাখা মিনুর লাশ ১৫ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। কালের খবর।

পুঁতে রাখা মিনুর লাশ ১৫ দিন পর উদ্ধার করেছে র‌্যাব। কালের খবর।

কালের খবর প্রতিবেদক : ১৫ দিন ধরে নিখোঁজ হওয়া মিনু আক্তার (৩০) নামে এক নারীর পুঁতে রাখা লাশ উদ্ধার করেছে র‌্যাব। এ সময় ঘাতক মো. জুনায়েদকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিকেলে র‌্যাব-১১ থেকে জানানো হয়, শুক্রবার সকালে কাঁচপুরের দক্ষিণপাড়া এলাকায় অভিযুক্ত ঘাতকের বাড়ির পাশের গর্ত থেকে লাশ উদ্ধার করা হয়। ২০ মে রাতে জুনায়েদের বাড়িতে যান মিনু আক্তার। এ নিয়ে জুনায়েদের স্ত্রী, মিনু আর জুনায়েদের মধ্যে তুমুল ঝগড়া হয়। একপর্যায়ে জুনায়েদ মিনুকে হত্যা করে বাড়ির পাশে গর্তে লাশ পুঁতে রাখে।

স্থানীয়রা জানান, মিনুর বাবার নাম এম এ হাশেম। বাড়ি কাঁচপুরের দক্ষিণপাড়া এলাকায়। তিন সন্তানের এ জননী স্বামী পরিত্যক্তা ছিলেন। আর জুনায়েদের বাড়িও একই গ্রামে। জুনায়েদের সঙ্গে মিনুর বিয়ে হয়েছিল। জুনায়েদের স্ত্রী রোকেয়া যা মেনে নিতে পারছিলেন না। এ নিয়ে কলহের কারণে মিনুকে হত্যা করা হয়। নিখোঁজের পর ২৩ মে থানায় সাধারণ ডায়েরি করেন মিনুর মা মনোয়ারা বেগম। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে জুনায়েদকে গ্রেপ্তার করা হয়। তারা দেওয়া তথ্যমতে শুক্রবার সকালে গর্ত থেকে পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com