বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
কোরআন অনুবাদ করতে গিয়ে খ্রিস্টান যাজকের ইসলাম গ্রহণ । কালের খবর

কোরআন অনুবাদ করতে গিয়ে খ্রিস্টান যাজকের ইসলাম গ্রহণ । কালের খবর

ধর্ম ডেস্ক, কালের খবর :

পবিত্র কোরআন অনুবাদ করতে গিয়ে ইসলাম ধর্মগ্রহণ করেছেন এক খ্রিস্টান যাজক। সাবেক ওই মার্কিন খ্রিস্টান যাজকের নাম স্যামুয়েল আর্ল শ্রপশায়ার।

মঙ্গলবার (২১ মে) সৌদি আরবের গণমাধ্যম সাবাককে দেয়া এক সাক্ষাতকারে স্যামুয়েল বিষয়টি জানান।

সাক্ষাতকারে স্যামুয়েল আর্ল শ্রপশায়ার জানান, সৌদিতে যাওয়ার পর সেখানকার মুসলমানদের বন্ধুত্বপূর্ণ আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। ২০১১ সালে প্রথমবার সৌদি আরবের জেদ্দায় কোরআনের অনুবাদ করতে যান। সেই সময় মার্কিন গণমাধ্যমে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হত। কিন্তু তিনি খুব দ্রুতই বুঝতে পারেন, মার্কিন গণমাধ্যমে তিনি যা দেখেছেন ও শুনেছেন, তার সঙ্গে সৌদি আরবের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

৭০ বছর বয়সী সাবেক এ মার্কিন যাজক জানান, আমি সৌদিতে অনেক মহৎ মানুষ দেখতে পেয়েছি। যারা মুসলিম অথবা অমুসলিম-সেই বিবেচনা না করে শুধু মানুষ হিসেবে বিবেচনায় নিয়ে সবার সঙ্গে নম্র ও ভালো আচরণ করেন। এতেই আমার ইসলামের প্রতি ভালোলাগা তৈরি হয়ে যায়।

স্যামুয়েল জানান, ‘এরপর আমি ইসলাম ও পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে গবেষণা করতে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করি’

তিনি আরও বলেন, সৌদিরা একমাত্র আল্লাহর এবাদত করেন এবং তাদের নীতি-নৈতিকতা অত্যন্ত ভালো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com