রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
বংশাল থানার ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।কালের খবর

বংশাল থানার ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা।কালের খবর

কালের খবর রিপোর্ট :

ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে রাজধানীর বংশাল থানার তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে এ মামলাটি দায়ের করা হয়। আব্দুস সালাম নামে এক ব্যবসায়ী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৯ জুন প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।

ঘুষ গ্রহণের মামলায় বংশাল থানার এসআই রায়হান, এএসআই হাছেন ও এএসআই অমিতকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ মে দুপুর পৌনে ২টার দিকে আব্দুস সালামের ভাই সাবের মিয়াকে তাদের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে থানায় নেয়ার চেষ্টা করেন আসামিরা। ওই সময় আসামিরা তাদের জানান যে সাবের মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ সময় আব্দুস সালাম সেই গ্রেফতারি পরোয়ানা দেখাতে চাইলে তারা তা না দেখিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করেন।

এরপর আসামি অমিত বলেন, সাবের মিয়া একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তাকে ক্রসফায়ার দেয়ার নির্দেশ আছে। ৫ লাখ টাকা না দিলে তাকে ক্রসফায়ারে দেয়া হবে। দরকষাকষির একপর্যায়ে আসামি হাছেন ২ লাখ টাকা দাবি করেন এবং না দিলে অস্ত্র ও মাদকের গডফাদার বানিয়ে জেলে ঢুকিয়ে দেয়ার হুমকি দেন।

প্রাণ রক্ষার্থে তারা আসামিদের ২ লাখ টাকা দিতে রাজি হন। আসামিরা তাদের ডিআইটি মার্কেটের ৫ নম্বর বিল্ডিংয়ের নিচতলা হাজী আক্তার মিয়ার দোকানের সামনে টাকা নিয়ে আসতে বলেন। এরপর বাদীরা সেখানে গিয়ে আসামিদের ২ লাখ টাকা ঘুষ দেন। আর ঘুষ লেনদেনের আংশিক ঘটনা বাদীপক্ষের মোবাইলে ভিডিও করে রাখা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com