বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রাজধানীর ৫৯ এলাকার ওয়াসার পানিই অনিরাপদ

রাজধানীর ৫৯ এলাকার ওয়াসার পানিই অনিরাপদ

কালের খবর রিপোর্ট : আদালতে অভিযোগের পর রাজধানীতে ওয়াসার সরবরাহকৃত পানি পরীক্ষার পর ৫৯টি এলাকার পানিই অনিরাপদ ও ময়লাযুক্ত বলে প্রমাণ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৬ মে) আদালতে ওয়াসার এমডি তাকসিম এ খান স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ওয়াসার ১০টি জোনের পানি পরীক্ষার পর ৫৯টি এলাকার পানিই অনিরাপদ বলে প্রমাণিত হয়েছে।

এ সময় আদালত মন্তব্য করেছেন, ওয়াসার দায়িত্ব বাড়ি পর্যন্ত নিরাপদ পানি পৌঁছে দেয়া। এছাড়া পানি পরীক্ষার মত জানতে ঢাবি বায়োলজি বিভাগের চেয়ারম্যানকে ২১ মে হাজির হতে বলেছেন আদালত।

উল্লেখ্য, এর আগে গত সোমবার শুনানিতে আদালতের নির্দেশের পরও ঢাকা ওয়াসার কোন কোন এলাকার পানি সবচেয়ে বেশি অনিরাপদ তা পরীক্ষা করে প্রতিবেদন না দেয়ায় অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট।

একই সঙ্গে ঢাকা ওয়াসার পানি পরীক্ষায় যে অর্থ খরচ হবে, তা নির্ধারণ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বুধবারের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com