শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না সব আসামি গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী। কালের খবর

নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না সব আসামি গ্রেপ্তার : স্বরাষ্ট্রমন্ত্রী। কালের খবর

কালের খবর ডেস্ক :
নুসরাত হত্যাকাণ্ডে জড়িত সব আসামিকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এই হত্যাকাণ্ডে কারা, কীভাবে জড়িত ছিল সব তথ্যই পুলিশের কাছে আছে। ’

নুসরাত হত্যার ঘটনায় জড়িতরা কেউ ছাড় পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘পুলিশের কেউ দায়িত্বে অবহেলা করলে তাকেও শাস্তির আওতায় আনা হবে। ’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবগুলো আসামি আমাদের নেটে চলে আসছে। এজাহার দেওয়া আসামিসহ এবং ওয়ান সিক্সটি ফোরের মাধ্যমে আমরা আরো যে সমস্ত আসামির সন্ধান পেয়েছি, তারা সবাই গ্রেপ্তার হয়েছে। এই ঘটনার সমাধান হয়ে গেছে। খুব শিগগিরই পুলিশ এ ব্যাপারে প্রেস রিলিজ দিবে।

তিনি আরো বলেন, এ খুনের সাথে কারা কারা যুক্ত ছিল, কি কারণ ছিল, কি উদ্দেশ্য ছিল পুলিশ সব উদ্ধার করেছে।

নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের বিচার দাবিতে দেশব্যাপী মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।

১০ এপ্রিল থেকে ১৯ এপ্রিল। ভয়াবহ নৃশংসতায় ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি নিহতের সময় বাড়ছে দিনে দিনে।

দেশব্যাপী প্রতিবাদের ঝড় বাড়ছে প্রতিদিন। রাজধানীসহ সারা দেশে সব স্তরের মানুষ দাঁড়াচ্ছেন একই কাতারে। দাবি একটাই। ঘৃণ্যতম এ ঘটনার অপরাধীদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি দাঁড় করানো।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে অংশ নেন শতাধিক নাগরিক। নুসরাত হত্যায় জড়িতদের বিচার দ্রুত সময়ে শেষ করার আহ্বান জানিয়ে ঘরে এবং বাইরে নারীদের নিরাপদে অবস্থান নিশ্চিত করার আহবান জানান বক্তারা।

সকালে নওগাঁর সরিষাহাটি মোড়ে মানববন্ধনে নুসরাত হত্যায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

গাইবান্ধায় শহরের ট্রাফিক মোড়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com