বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্বসহ অব্যবস্থাপনার বিপক্ষে কাজ করবে আমাদের সংগঠন : ডাকসু ভিপি নুর। কালের খবর

দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্বসহ অব্যবস্থাপনার বিপক্ষে কাজ করবে আমাদের সংগঠন : ডাকসু ভিপি নুর। কালের খবর

কালের খবর ডেস্ক :

নতুন ছাত্রসংগঠন গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নূর।

শুক্রবার (১৯ এপ্রিল) ঢাবি ক্যাম্পাসে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।

দুপুর ৩টা থেকে ৭টা পর্যন্ত এ বৈঠক চলে। এ সময় কোটা সংরক্ষণ আন্দোলনে যুক্ত ‘ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র নেতারা উপস্থিত ছিলেন।
ডাকসু ভিপি নুর এ সময় ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা দেন। তিনি তার বক্তৃতায় কোটা সংস্কার আন্দোলনের সময় তাদের ওপর হামলা, অপপ্রচারের বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

নুর বলেন, দেশব্যাপী তাদের প্রতি বিশাল অংশের মানুষের আস্থা তৈরি হয়েছে।

তিনি আরো বলেন, তাদের উদ্যোগ আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের বিরোধিতার জন্য নয় দেশ ও মানুষের স্বার্থে।

দুর্নীতি, সন্ত্রাস, দখলদারিত্বসহ অব্যবস্থাপনার বিপক্ষে তাদের সংগঠন কাজ করবে বলে জানান তিনি। নুর তার বক্তৃতার শেষে সবাইকে ‘ভয়কে জয় করার’ আহ্বান জানান।

কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নির্মম হামলার শিকার নুরুল হক নূর ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ভিপি নির্বাচিত হন।

নির্বাচনের পরদিনও তিনি হামলার শিকার হন। তবে পরে নূর ভিপি হিসেবে শপথ নেন।

নূর শুক্রবার তার বক্তব্যে বলেন, ‘আমরা দেশের কল্যাণ করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই। দেশের মালিক আমি-আপনি, আমাদের ভোটে যেন সরকার নির্বাচিত হয়, তাদের পূজা করার প্রয়োজন নেই, তাদের রাজার মতো ভাবার দরকার নেই’।

তবে বৈঠক থেকে সংগঠনের নাম, কর্ম পরিকল্পনা এসব বিষয়ে কিছু বলা হয়নি। মাসে অন্তত একবার বৈঠকের আহ্বান জানানো হয়। পরবর্তী বৈঠকের তারিখও শুক্রবার নির্ধারণ করা হয়নি।

বৈঠকের শুরুতে কোটা আন্দোলনের অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com