শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
নবীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে তালবাহানা। কালের খবর

নবীনগরে প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন নিয়ে তালবাহানা। কালের খবর

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি, কালের খবর :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নবীনগর উপজেলা শাখার নির্বাচন নিয়ে শুরু হয়েছে তালবাহানা। সাধারণ শিক্ষকরা শংকা প্রকাশ করছেন গনতান্ত্রিক উপায়ে ব্যালটের মাধ্যমে তাঁরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না। সাধারণ শিক্ষকরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচনে দাবী করে আসলেও নেতৃত্বদানকারি কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না। নেতৃত্বের একটি শক্তি প্রভাব খাটিয়ে সিলেকশনের মাধ্যমে কমিটি করে নিজেদের আধিপত্য বজায় রাখতে ক্ষমতাশীন দলের এমপিসহ নেতাদের কাছে তদবির করছেন। ক্ষমতাশীন দলের নেতৃবৃন্দরা চাচ্ছেন স্বাধীনতা বিপক্ষের শক্তি ও শরিক সর্মথকদল এবং স্বাধীনতা পক্ষের শক্তির মধ্যে যারা বিতর্কিত যাদের দুর্নাম আছে তাদেরকে বাদ দিয়ে স্বাধীনতার পক্ষে শক্তির দেশপ্রেমিক, শিক্ষকদের কল্যাণে যারা কাজ করবেন সিলেকশন হউক বা নির্বাচনই হউক তারা আসবেন।
বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে একমাস আগেই অথচ জেলা কমিটির নির্দেশনা থাকা সত্বেও ভোটার তালিকা তৈরী হচ্ছে না। সুত্র জানায়,সমিতির নবীনগর উপজেলা শাখার গঠনতন্ত্র মোতাবেক গত ১৭ ফেব্রুয়ারী কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে। জেলা কমিটি গত ৭ফেব্রুয়ারী এক চিঠিতে ভোটার তালিকা তৈরী করে ২৮ ফেব্রুয়ারীর মধ্যে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেন।
নবীনগর উপজেলা শাখার সভাপতি রেজাউল করিম সবুজ সাধারণ সম্পাদককে দোষারুপ করে বলেন, জেলা কমিটির চিঠির বিষয়টি সম্পাদক গোপন করেছেন। গত ১৫ ফেব্রুয়ারী ভিন্নসুত্রে চিঠির বিষয়টি আমি অবগত হলে তা টের পেয়ে সম্পাদক তাৎক্ষনিক চিঠিটি আমার দৃষ্টিগোচরে আনেন। ওইদিনই ওই চিঠিতে ভোটার তালিকা তৈরীর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে সম্পাদক মহোদয়কে অনুরোধ করি কিন্তু তিনি এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছেন না।
এ ব্যাপারে সমিতির সেক্রেটারী মনির হোসেনের সাথে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল ও সম্পাদক এম এ হালিম বলেন,বিষয়টি নিয়ে অনেকেই আমাদের সাথে কথা বলেছেন-সমিতি একটি স্বাধীন প্রতিষ্ঠান, আমাদের হস্তক্ষেপের কোন বিষয় নেই, এটা তাদের বিষয়, গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনী প্রক্রিয়া হবে এটাই স্বাভাবিক, তবে আমাদের পরামর্শ যদি সকল শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে গঠনতন্ত্রের মধ্য দিয়ে সিলেকশন করতে পারে ভাল না হলে নির্বাচন ছাড়া কোন বিকল্প নেই। এ ব্যাপারে বর্তমান সাংসদ এবাদুল করিম বুলবুল বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার কোন বিকল্প নেই, তবে সকলে চাইলে দুর্গন্ধযুক্ত বিতর্কিত নেতৃত্বকে বাদ দিয়ে ঐক্যের ভিত্তিতে ভাল নেতৃত্ব খুঁজে সিলেকশন করা যেতে পারে ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com