শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

কালের খবর নিউজ:

আজ মঙ্গলবার জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।আজ হাজিরা দিতে রাজধানীর বকশী বাজার আলীয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে যাবেন খালেদা জিয়া। এজন্য সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে তাঁর আদালতের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে।গত ৩০ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন বেগম খালেদা জিয়া। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আর খালেদা জিয়ার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওইদিন ধার্য করেন। এছাড়া জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায়ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য বৃহস্পতিবার তারিখ ধার্য রয়েছে।এদিকে, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ৯টি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা একটি মামলায় বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ উল্লেখ করে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com