শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
গোদাগাড়ী ১ নং ইউনিয়নে জাহাঙ্গীর আলমের গণসংযোগ। কালের খবর

গোদাগাড়ী ১ নং ইউনিয়নে জাহাঙ্গীর আলমের গণসংযোগ। কালের খবর

মোঃ অলিউল্লাহ (গোদাগাড়ী ), কালের খবর : গোদাগাড়ী উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ১ নং গোদাগাড়ী ইউনিয়নে দলীয় নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে গণসংযোগ করেন।গণসংযোগকালে আদিবাসী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন যজ্ঞে বক্তৃতা রাখেন।
বক্তৃতায় আদিবাসীদের মন্দির পাকা করনের আশ্বাস দেন এবং সাঁওতালদের সকল প্রকার সমস্যা নিরসনের আশ্বাস দেন।রাধা গোবিন্দের মন্দিরে আদিবাসীদের সাথে স্বাক্ষাত শেষে নেতা কর্মীদের নিয়ে মোহনপুর ইউনিয়নের কলিপুর নামক স্থানে ওয়াজ মাহফিলে যোগ দেন।সেখানে সকল মুসলিম ভাইদের সাথে কুশল বিনিময় শেষে তিনি বাসায় ফিরে আসেন।

সূত্র,আগামী ১০ই মার্চ গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চলছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের গনসংযোগ। পায়ে হেটে হেটে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনার জন্য ঘুরতে দেখা যায়। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমকে।
আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী পৌরসভাধীন ৫ নং ওয়ার্ড আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মাসুদ রেজা বলেন, জাহাঙ্গীর ভাই নিঃসন্দেহে ভালমানুষ, তিনি সবসময় সাধারণ মানুষের সুখে দুখে পাশে থাকেন,তাই তার প্রতি সাধারন মানুষের ভালবাসা আছে। আমি আশা করি আগামী ১০ই মার্চ জাহাঙ্গীর ভাই বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।

এদিকে গোদাগাড়ীর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলমের জন্য ভোট প্রার্থনা করছে দলটির অনুসারীরা। মাঠে স্বতন্ত্র প্রার্থী থাকলেও তার কোন সাড়া পাওয়া যায়নি।

মাঠ পর্যায়ের অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, জনগণ আমাকে ভালবাসে,জনগনের মতামত নিয়েই আমি নৌকার প্রার্থী হয়েছি,জনগনের ভোট নিয়েই আমি বিপুল ভোটে জয়ী হবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com