শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
মধ্যরাতে প্রেমিকের বাড়িতে ভাঙচুর, সাংবাদিক শুনেই ফোন বন্ধ। কালের খবর

মধ্যরাতে প্রেমিকের বাড়িতে ভাঙচুর, সাংবাদিক শুনেই ফোন বন্ধ। কালের খবর

কালের খবর ডেস্ক ঃ

ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম করছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭ বিজয়ী জেসিয়া। বছর খানেক আগে একটি রেডিওর লাইভ অনুষ্ঠানে তারা দু’জনই সেকথা নিশ্চিত করেন। ফেসবুকে নানা সময়ে তাদের কর্মকাণ্ড নিয়ে বিতর্কও তৈরি হয়।

এবার নতুন এক বিতর্কের জন্মদিলেন জেসিয়া।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যে ভিডিওতে দেখা যায়, জেসিয়া ইসলাম মাঝরাতে সালমান মুক্তাদিরের বাড়িতে যান। বাসার গেটে গিয়ে নিরাপত্তারক্ষীদের দরজা খুলতে বলেন। কিন্তু নিরাপত্তারক্ষীরা দরজা না খুললে রাগে দরজায় আঘাত করা শুরু করেন জেসিয়া। এক পর্যায়ে নিচে নেমে আসে সালমানের মা। তাকে দরজা খুলতে বলা হলে তিনিও সেটি খুলেন না। এরপর ইট দিয়ে ভাঙচুর বাসার সামনে ভাঙচুর শুরু করেন তিনি। পাশাপাশি অশালীন ভাষায় গালিগালাজও করতে থাকেন।

মধ্যরাতে প্রেমিকের বাড়িতে গিয়ে এমন কাণ্ডের বিষয়টি জানতেই সমকাল অনলাইনের পক্ষ থেকে ফোন দেয়া হয় জেসিয়াকে। সাংবাদিক পরিচয় শুনার পরই ফোন বন্ধ করে দেন তিনি। এরপর সালমান মুক্তাদিরকে ফোন দিলে তার ফোনটিও বন্ধ পাওয়া যায়।

জেসিয়া ইসলাম। ২০১৭ সালে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীর মুকুট অর্জন করেন। এরপরই রাতারাতি আলোচনায় চলে আসে তার নাম। প্রথম দিকে বেশ কয়েকটি নাটকে অভিনয় করলেও এখন ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে প্রেম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি শেয়ার ছাড়া কোন কাজ নেই তার হাতে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com