বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার। কালের খবর একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ-মোঃ শহীদুল ইসলাম। কালের খবর অর্থনৈতিক স্থিতিশীলতার কারিগর : বেগম খালেদা জিয়ার শাসনামলে জিডিপি প্রবৃদ্ধি ও রূপান্তরের রাজনীতি। কালের খবর
ঘুষের টাকাসহ আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান হাতেনাতে আটক। কালের খবর

ঘুষের টাকাসহ আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান হাতেনাতে আটক। কালের খবর

কালের খবর ডেস্ক : ঘুষের টাকাসহ পাবনার আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে (৩১) হাতেনাতে আটক করেছে পাবনা দুদক সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় দলিল লেখক আশরাফুল আলমকেও (৩২) আটক করা হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আটঘরিয়া অফিস থেকে তাদের আটক করা হয়। আটক সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান শেরপুরের কোটেরচর গ্রামের আবুল বাশারের মেয়ে। আশরাফুল আলমের বাড়ি পাবনার চাটমোহর উপজেলায়।

বিষয়টি নিশ্চিত করে দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মওলা বলেন, আটঘরিয়া উপজেলার ৪টি দলিল অবৈধভাবে রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান দলিল লেখক আশরাফুল আলমের মাধ্যমে ১৪ হাজার টাকা ঘুষ নেয়। দলিল গ্রহীতারা ঘুষ না দেয়ায় ইতোপূর্বে তাদের দলিল রেজিস্ট্রি করে দেয়া হয়নি। এ নিয়ে দুদকের কাছে অভিযোগ দেয় ভুক্তভোগীরা।

দুদকের সহকারী পরিচালক গোলাম মওলা আরও বলেন, অভিযোগ পাওয়ার পর দুদক কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আটঘরিয়া অফিসে অভিযান চালায়। এ সময় দুদকের টিম ঘুষের ১৪ হাজার টাকাসহ সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে ধরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদের জন্য পাবনার কার্যালয়ে নিয়ে আসেন। এ সময় দলিল লেখক আশরাফুল আলমকে দৈনিক দলিল রেজিস্ট্রির অতিরিক্ত টাকাসহ আটক করা হয়।

সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান এবং দলিল লেখক আশরাফুল আলমকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় পাবনার আটঘরিয়া থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com